জাতীয় দেশ সংযোগ ফিচার

লাইসেন্স ছাড়া ধান-চাল মজুতকারীদের ছাড় দেয়া হবে না: খাদ্যমন্ত্রী

মিলারদের হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

ধান-চাল মজুতে ফুডগ্রেড লাইসেন্স লাগবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শপথ নেয়ার পর থেকে চালের দাম কমতে শুরু করেছে। ভরা মৌসুমে দাম বাড়ার কারণ নেই। ফুডগ্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে। লাইসেন্স ছাড়া ধান-চাল মজুতকারীদের ছাড় দেয়া হবে না। আটটি বিভাগে কাল থেকে একযোগে অভিযান চলবে।

আজ বুধবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে ধান-চালের বাজার ঊর্ধ্বগতি রোধকল্পে মিল মালিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

চাল সরবরাহে কোনো ঘাটতি নেই জানিয়ে চার দিনের মধ্যে যেকোনো মূল্যে চালের দাম কমাতে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। নতুন মজুত আইন হয়েছে। জোরপূর্বক প্রয়োগ করতে চাই না। ব্যবসায়ীরা সরকারের প্রতিপক্ষ না। সাত দিন পর পর প্রত্যেকের মজুত ও কেনার তথ্য জানাতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করতে হবে। নতুন পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণে কাজ করবো। একদিকে অভিযান অন্যদিকে বিবেক। বাজার স্বাভাবিক করার নির্দেশ দিয়েছি। দাম কোনোভাবে বাড়াতে পারবে না।

আরও পড়ুনঃ পাসওয়ার্ড তৈরির সময় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখুন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র